
মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
১৪ এপ্রিল পহেলা বৈশাখ শুক্রবার দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল গাফ্ফার প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী,বিশিষ্ট কবি ও সাহিত্যক আলহাজ্জ মোঃ আবুল হোসাইন, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আল হাজ্জ মোঃ শুকুর আলী।
বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন আল মাহমুদ, সহ-সভাপতি তোজাম্মেল হক, মজিবর রহমান, যুগ্ন-সম্পাদক-মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নাবিউল হক লোটাস, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহেল কাফী, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মেখলেছুর রহমান সওদাগর, সহ-সভাপতি কাজী নাসির মঈদ, মজিবর রহমান, শাহ আলম, হাফিজার রহমান, মোফাজ্জল হোসেন, আঃ লতিফ সরকার, লতিফুল বারী লেমন, সদস্য ওবায়দুল হক, মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।













