শ্যামনগরে প্রশাসনের হাতে ১৮০০ কেজি অপরিপক্ক আম ধ্বংশ

0
142

মোঃ মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ বিভিন্ন জাতের অপরিপক্ক ১৮০০ কেজি আম জব্দ করেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক অমিত কুমারের নেতৃত্বে পুলিশ দল উপজেলার খানপুর বাসষ্টান্ড সংলগ্ন শ্যামনগর ফিলিং স্টেশণের সামনে থেকে ৭০ কাটুন ভর্তি আম জব্দ করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্ট চক্রটি দ্রুত পালিয়ে যায়। অপরিপক্ক আম ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল পুলিশ জানায়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আক্তার হোসেন জানান, ওই চক্রটি কেমিক্যাল মিশিয়ে কাচা আম পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। যাহা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

অপরিপক্ক যাবতীয় আম শ্যামনগর উপজেলা চত্তরে বিনষ্ট করা হয়েছে। এসময় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে অসময়ে সংগ্রহ বন্ধ রাখতে এবং বাজারজাতকরণের সুবিধার জন্য সাতক্ষীরায় গাছ থেকে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠিক হয়েছে, আগামী ১২ মে থেকে ১৫ জুন বিভিন্ন জাতের আম সংগ্রহ এবং বাজারজাত করা হবে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।তিনি জানান, আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের দিন নির্ধারণ করা হয়েছে। “নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিকেল মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“কখন কোন আম পাড়া হবে, সাতক্ষীরায় সূচি নির্ধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার জেলার আম চাষী ও ব্যবসায়ীদের কাছে ‘আম ক্যালেন্ডার’ পৌছে দেওয়া হয়েছে। সাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আতিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।


শ্যামনগরে প্রশাসনের হাতে ১৮০০ কেজি অপরিপক্ক আম ধ্বংশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here