মহান মে দিবস উপলক্ষ্যে দুমকিতে শ্রমিকদলের র‍্যালি ও আলোচনা সভা।

0
96

আল ফাহাদ;স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

মহান মে দিবস উপলক্ষ্যে দুমকিতে শ্রমিকদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা মে সোমবার সকাল ১০.২০ মিনিটের সময় উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ জাফর আকনের নের্তৃত্বে বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়ে লেবুখালি – বাউফল সড়ক দিয়ে নতুন বাজার এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ও আহবায়ক জাফর আকনের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, শহিদুল ইসলাম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা, কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরিফ প্রমূখ। এ ছাড়াও উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক আবদুল জব্বার গাজী, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক মোঃ বসির মৃধা, মালেক শিকদার, দুলাল সিকদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মহান মে দিবস উপলক্ষ্যে দুমকিতে শ্রমিকদলের র‍্যালি ও আলোচনা সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here