
নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া
খোকসা উপজেলার প্রতিটি ইউনিয়নে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমেছে বলে জানান এলাকাবাসী। আগে বিভিন্ন অপরাধীরা হরহামেশাই অপরাধে লিপ্ত থাকায় অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। যেসব এলাকায় অপরাধীদের আড্ডা ছিলো সেসব এলাকার অপরাধীদের আখড়ায় ওসি মোস্তফা হাবিবুল্লাহ নিজেই অভিযান করেছেন। এলাকাবাসী বলেন, আগের তুলনায় খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবেনা।
খোকসা থানায় ওসি মোস্তফা হাবিবুল্লাহ যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভুমিদস্যুসহ সকল অপরাধ কমে এসেছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ওসি মোস্তফা হাবিবুল্লাহ প্রশংসা করছেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, খোকসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান করছে। খোকসা থানায় যতদিন আছি ততদিন অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। মাননীয় ডিআইজি খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর।
মাননীয় ডিআইজি খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় যখন যা বলবেন তখন তা করার জন্য আমি প্রস্তুত আছি। ওসি মোস্তফা হাবিবুল্লাহ আরও বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য খোকসাবাসীর প্রতি আহবান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রুপান্তরিত হবে।













