
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী আজ সকাল ১০টার সময় সুকুমার বিশ্বাসের পরিচালনায় খয়েরচারা প্রতিবন্ধী সংগঠন প্রধান কার্যালয়ে ৫০ জন মহিলাদের নিয়ে বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা সমাজ সেবা প্রধান কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার তথ্য অফিসের প্রধান কর্মকর্তা মোছা: রুমা আক্তার। উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংগঠনের কার্যকারী সদস্য মুক্তি বিশ্বাস ও সান্তনা বিশ্বাস খয়েরচারা প্রতিবন্ধী সংগঠন। কুমারখালী মহিলা উদ্যোক্তা * ইচ্ছে * গ্রুপের সহ সভাপতি শুকন্যা আক্তার, প্রতিবন্ধী সংগঠনের কার্য়করী সদস্য। উপস্থিত ছিলেন ও ডা: মোঃ হাসান আলী ।কুমারখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী স্যার আলোচনার মাঝে নারীদের সেবার কথা বলেন তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান করা হবে, চাকরির ফরম পূরণ করা হবে, ভর্তি ফরম পূরণ করা হবে, আইন সহায়তা পরামর্শ প্রদান করা হবে, মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা ওজন মাপা হবে।
এছাড়া বিভিন্ন সময় তথ্যের মাধ্যমে সেবা দেওয়া হবে বলে মোহাম্মদ আলী স্যার জনান। উপস্থিত মহিলাদের মাঝে সম্মানী ও নাস্তা প্রদান করে অনুষ্ঠানটি শেষ করা হয়।













