বিশ্বনাথে ড. মন্জুশ্রী সাহিত্য সম্মাননা ও অধ্যাপক ড. অরুপ রতন চৌঃ সংবর্ধিত

আব্দুল কাদির, সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরীকে গণ সংবর্ধনা, ড. মন্জুশ্রী সাহিত্য সম্মাননা পদক ২০২১ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার ২০ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নে আকিলপুর গ্রামবাসী, ড. মন্জুশ্রী একাডেমী ও ‘মানস’ ৯নং ওয়ার্ডের যৌথ আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্টান সম্পন্ন হয়।

অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখেন সংবর্ধিত অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী।
তিনি বলেন আমি এই এলাকার এই গ্রামের সন্তান, ১৯৭১ সালে মেডিকেল কলেজ থেকে যুদ্ধে করতে গিয়েছিলাম ফিরে আসার জন্য না, দেশকে স্বাধীন করার জন্য মরতে গিয়েছিলাম, ভাগ্য সহায় ছিলো বিধায় ফিরে এসেছি। এখন আমি এলাকার জন্য কিছু দিতে চাই, কিছু করে যেতে চাই।
তিনি এলাকার মানুষকে আস্বস্ত করে বলেন আকিলপুর থেকে পরগনা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করতে যা কিছু করা লাগে আমি করবো। প্রাথমিক বিদ্যালয়ের গার্ড ওয়াল ও গেইট নির্মান ও করে দিবো, আপনারা আমার সাথে থাকেন সহযোগিতা করেন যা প্রয়োজন সব হবে।
অনুষ্টানে কবি মায়া ওয়াহেদ, কবি মুহিবুর রহমান কিরন, কবি অমিতা বর্ধন, কবি মো. নোয়াব আলী ও কবি মো. খালেদ মিয়াকে ড. মন্জুশ্রী সাহিত্য সম্মাননা পদক ২০২১ প্রদান করেন প্রধান অতিথি।

কবি ও সাহিত্যিক মুহিবুর রহমান কিরন এর সভাপতিত্বে, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী শিক্ষিকা শর্মিলা দেব পূরবী ও মদন মোহন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিহির মোহন এর যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব কল্যাণ পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, ‘মানস’ সিলেট এর সভাপতি হেলাল আহমদ, সিনিয়র সাংবাদিক হ্রষিকেশ রায় শংকর, কবি ও সাহিত্যিক এডভোকেট কল্যাণ চৌধুরী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লালা মিয়া, মদন মোহন কলেজের প্রভাষক মিহির মোহন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার সন্তোষ রন্জন পাল, ডাচ বাংলা ব্যাংক এর উপব্যবস্থাপক সুজন পুরকায়স্ত, বাসিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা বাংলাদেশ বেতার এর এসিস্টান গীতিকার কবি সাহিত্যিক নওয়াব আলী, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ছাতক উপজেলার মাধ্যমিক কর্মকর্তা পুলিন রায়, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমেল।

মুহিবুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ড. মন্জুশ্রী একাডেমীর প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক সুমন বিপ্লব, আকিল পুর গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মাধব আচার্য্য, রসুল পুর গ্রামের পক্ষ থেকে মো. আশরাফুল আলম।

এসময় অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী ইয়ুথ ওয়েলফেয়ার ইনস্টিটিউটসহ কম্পিউটার কোর্স সম্পন্নকারী ৫০ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় এবং করোনাকালীন সময়ে সাহসিকতার সহিত কাজ করার জন্য ড. মন্ডুশ্রী একাডেমীর পক্ষ থেকে অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, সুমন বিপ্লব, আব্দুল কাদির, ইমন আহমদ বিজয়, লাহিন মাহিয়ান, ইমরান আহমদ, সালাহ উদ্দিন নীল, মো. আব্দুল আলিম, মো. মুহিবুর রহমান, আব্দুল করিম, জাকির হোসেন, হিরন মিয়া, আলী হোসেন ও জৈন উদ্দিনকে সাহসী পদক প্রদান করেন।

এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সামছ উদ্দিন সমছু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, ফার্মাসিস্ট ড. ফরিদ আহমদসহ প্রমুখ।


বিশ্বনাথে ড. মন্জুশ্রী সাহিত্য সম্মাননা ও অধ্যাপক ড. অরুপ রতন চৌঃ সংবর্ধিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here