বাউফলে ব্যবসায়ীদের মানবতার অনন্য উদ্যোগ, ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ।

0
61

তারেক রহমান প্রিন্স,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাউফলেরকিছু মানবিক ব্যবসায়ী। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই উক্তিটি কে বুকে লালন করে বাউফলের কিছু ব্যবসায়ী তাদের নিজ উদ্যোগে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণের আয়োজন করেন।

১৯ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে বাউফল পৌরসভাস্থ সাব রেজিস্ট্রি অফিসের সামনের স্থানীয় কিছু মানবিক ব্যবসায়ী ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করেন। এই প্রথমবারের মতো একশত ভিক্ষুকের মাঝে তারা খাবার হিসেবে ভূনা খিচুড়ি বিতরণ করেন।

আয়োজক কমিটির এক সদস্য মোঃ আলম বলেন, গরিব মানুষদের মাঝে এক মুঠো ভালো খাবার তুলে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে অনেকেই ভালো কিছু কিনে খেতে পারে না। অনেক অসহায় গরিব মানুষ আছে যারা ঠিকমতো খাবার খেতে পারে না, আর ভালো কিছু খাওয়াতো তাদের জন্য দুঃস্বপ্নের মত। তাই আমরা কয়েকজন ব্যবসায়ী একত্রিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের ইচ্ছা আছে আমরা এখন থেকে প্রতি শুক্রবার গরিবদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করবো। তিনি সমাজের বিত্তশালী, শিল্পপতি ও ব্যবসায়ীদের এই অসহায় ও গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। ভিক্ষুক মোঃ খোরশেদ আলম (৬৫) বলেন, আমার একটি হাত নেই, আমি ভিক্ষা করে জীবন যাপন করি। এখানে ভূনা খিচুড়ি খাওয়াবে শুনে আমি খাবার নিতে এসেছি। ভিক্ষুক মোসাঃ ডালিম বেগম (৬০) বলেন আমি অনেক দূর থেকে ভিক্ষা করতে এসেছি। আমার ছেলেরা আমাকে দেখাশোনা করে না। এখানে খাবার দেবে শুনে আমি খাবার নিতে এসেছি। এ সময় তিনি, যারা খাবারের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতে ব্যবসায়ীরা যেন আরো বেশি বেশি অসহায় গরিব মানুষদের সাহায্য করতে পারেন এই আশা ব্যক্ত করেন।


বাউফলে ব্যবসায়ীদের মানবতার অনন্য উদ্যোগ, ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here