কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে র‌্যালি ও চিত্র প্রদর্শনী

0
65

বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিযায়ী পাখির ছবি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় শহরের ৬ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাখি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিচির মিচির বার্ড ক্লাব’র উদ্যোগে এসব নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘জলাশয় সংরক্ষণ নিরাপদ করে পাখির জীবন’। অনুষ্ঠানের শুরুতে পাখি শিকার বন্ধ ও সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ওবাইদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ, শিক্ষাবিদ সাজেদুল ইসলাম, কিচির-মিচির সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সদানন্দ মন্ডল প্রমুখ।

র‌্যালি, আলোচনা সভা ছাড়াও সংগঠনটির উদ্যোগে পাখি নিয়ে স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রজাতির পাখির ছবি নিয়ে দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে র‌্যালি ও চিত্র প্রদর্শনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here