প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী চারঘাট উপজেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

0
167

মোঃ ফয়সাল সরকার,রাজশাহী থেকে

রাজশাহীর চারঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক স্থানীয় বিএনপির আয়োজনে রাজশাহীর একটি জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে বিকাল ৫ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.নাজমুল আলমের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.আমিনুল ইসলাম লিটন।

সমাবেশে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো.সিয়াদ আলী,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তৈয়ব আলী,শলুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন শলুয়া ইউনিয়নের সভাপতি মোঃ আবু সাইদ টগর,চারঘাট পৌরসভার সভাপতি আবু সিনা চাঁন,নিমপাড়া ইউনিয়নের সভাপতি মো.দোলেয়ার হোসেন দোয়েল,সাধারণ সম্পাদক মো.সুজন আলী,চারঘাট ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ,এ কে এম ফয়সাল সরকার রিচার্ড প্রমুখ।

সভায় বক্তারা বলেন,বিএনপি নেতা চাঁদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। স্বাধীনতা লুন্ঠিত করতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য গত ১৯মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।


প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী চারঘাট উপজেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here