
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র প্রাণনাশের হুমকি এবং বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং অপরাজনীতির বিরুদ্ধে “শান্তি সমাবেশ” আয়োজন করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। ২৮ মে ২০২৩, রোজ রবিবার বিকাল ৩ টায়, ময়মনসিংহ স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে উক্ত শান্তি সমাবেশ আয়োজন করা হয়। উক্ত সমাবেশে সঞ্চালনা করেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত।
উক্ত সমাবেশে তৃণমূলের কর্মীদেরদেরকে বিএনপির ষড়যন্ত্রের কৌশলগুলো সম্পর্কে ধারনা দেন। যেন তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে। বিএনপির অপচেষ্টাকে প্রতিহত করতে মহানগর আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম স্বচ্ছার থাকবে, বলেন শান্ত।
শান্তর আহ্বানে সমাবেশ স্থলে মিছিল নিয়ে প্রবেশ করে ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মী এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ এ ময়মনসিংহ-৪ সদর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শান্ত, তৃণমূলের নেতা-কর্মীদের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাশ করে, শেখ হাসিনাকে ময়মনসিংহ সদর আসন উপহার দিতে চান, সদরবাসীর প্রাণের নেতা মোহিত উর রহমান শান্ত।













