
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করে, জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম। ময়মনসিংহ স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গত ২৮ মে ২০২৩ খিঃ, রোজ রবিবার বিকাল ৩ টায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র প্রাণনাশের হুমকি এবং বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ আয়োজন করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।
উক্ত সমাবেশে অংশগ্রহণের পূর্বে, জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এবং কর্মীদের ছায়াবানীর হলের সামনে একসাথে জরো করেন আজহার। এরপর তার বিশাল মিছিল নিয়ে ছায়াবানী হল থেকে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় দিয়ে, গাঙ্গিনাপাড় মেইন রোড হয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আজহারুল ইসলাম বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং বিএনপি-জামাতের অপচেষ্টাকে প্রতিহত করতে, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পাশে, জেলা আওয়ামী লীগ সবসময় আছে। এছাড়া বিএনপি-জামাতকে হুশিয়ার করেন এই যুবনেতা।













