আশাশুনি খাজরায় ঝড়ের তান্ডবে নিঃস্ব পরিবারের ঠাঁই খোলা আকাশের নিচে

0
59

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিধবা ফিরোজা খাতুনের পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করে আসছেন। ঝড়ে তাদের কাঁচা ঘর ও ঘরের চালা উড়িয়ে নিয়ে গেলে তারা গৃহহারা হন। পরিবারের সদস্যদের নিয়ে গত এক সপ্তাহ যাবৎ খোলা আকাশের নিচে অসহায় হয়ে বসবাস করছেন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিধবা ফিরোজা খাতুন মানবেতর জীবন যাপনে বাধ্য হয়রছেন।

গত ২৩ মে সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত করিম বক্সের স্ত্রী বিধবা ফিরোজা খাতুনের কাঁচা ঘরবাড়ি সম্পূর্ন ভেঙে চুরমার হয়ে যায়। এলাকার কিছু মানুষের কাছ থেকে কয়েকটা বাঁশ ও খুটি জোগাড় করেছেন তিনি। ঘর মেরামতে অনেক টাকার প্রয়োজন। যা বিধবা ফিরোজা খাতুনের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না।

ক্ষতিগ্রস্থ ফিরোজা খাতুন জানান, তিন বছর আগে আমার স্বামী বিদ্যুৎ দূর্ঘটনায় নিহত হয়। একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে চার সন্তানকে নিয়ে আমি চোখেমুখে অন্ধকার দেখছি। কোন রকমে সংসার চলছে টেনেটুনে। তার মধ্যে ঝড়ে আমার বসতঘরটি ভেঙে গেল। আমি খুব অসহায় হয়ে পড়েছি। সবাই আমার জন্য সাহায্য করেন।

সবশেষে খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের পরামর্শক্রমে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি সরকারি সাহায্যের আবেদনের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।


আশাশুনি খাজরায় ঝড়ের তান্ডবে নিঃস্ব পরিবারের ঠাঁই খোলা আকাশের নিচে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here