আশাশুনি কাদাকাটি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

0
65

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার ১১ নং কাদাকাটি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। ইউপি সদস্য ইয়াকুব আলী বেগ, বিপ্লব কুমার রায়, আব্দুল হান্নান সরদার, উত্তম কুমার দাশ, গোলক চন্দ্র, গোপাল কুমার সানা, জাহাঙ্গীর আলম উজ্জল মিত্র, রমজান আলী মেড়়ল, মহিলা মেম্বার স্বপ্না অধিকারী, আলো রানী ও গীতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউপি সচিব আব্দুল জলিল ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য এক কোটি ৪৫ লক্ষ ৭২ হাজার ৪৬৪ টাকার বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব কুমার রায়। সবশেষে ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ উন্মুক্ত বাজেট ও ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।


আশাশুনি কাদাকাটি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here