আদিতমারী থানার বিশেষ অভিযানে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার

0
57

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

০১লা জুন বৃহস্পতিবার আদিতমারী থানার অফিসার ইনচার্জ এর জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই মিজানুর রহমান এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ নং মহিষখোচা ইউপির দক্ষিন বালাপাড়া মৌজাস্থ জনৈক মোঃ আমিনুল ইসলাম, পিতা- মৃত মজিবর রহমান এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তা হতে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন ও সহায়তাকারী ২ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-৬, তাং-০২/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(গ)/৪১ রুজু করা হয়। পলাতক আসামীদ্বয় হলেন ১। মোঃ জহুরুল ইসলাম (৪৯), পিতা- আইয়ুব আলী, সাং- গোবর্ধন (মাজের চর), ২। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ আব্দুল গনি, সাং চন্ডিমারী, উভয় থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।

উদ্ধারকারী অফিসার এসআই/মিজানুর রহমান, এসআই/কমল কিশোর ঘোষ, এএসআই/জোবায়ের হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার বিশেষ অভিযানে ১৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here