
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে ৯০ পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ ০৫ জুন (সোমবার) সকালে নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের মোঃ বুরুজ শেখের ছেলে মোঃ জিহাদ শেখ (৪০) ও নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া(৪৮)। এ সময় জিহাদের নিকট থেকে ৬০ পিস ও ইলিয়াসের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।













