মৌলভীবাজার কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

0
63

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন ২নং পতনঊষার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মজুমদার-এর প্রবাস গমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার (১৮ই জুন) সন্ধ্যায় নয়াবাজার শ্রীরামপুরে পতনঊষার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহিত আহমদ চৌধুরী সুইট এর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমান শিবলু ও যুগ্ম সদস্য সচিব খন্দকার বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব জমির আহমদ জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কারানির্যাতিত, সাবেক সফল ছাত্রদল নেতা ও পতনঊষার ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক জনাব হেলাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আব্দুল খালিক (কবির),পতনঊষার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সদস্য জনাব এম,এ মোহিত,পতনঊষার ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও পতনঊষার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জনাব সিরাজুল ইসলাম খাঁন।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম তৈয়ব,কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব শেখ মুজিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব তমিজ উল্লা,পতনঊষার ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব রুমান আহমদ।

আরোও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা জনাব সালিক আহমদ ও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ সহ পতনঊষার ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মৌলভীবাজার কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here