
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী থানার ০২ জন সাব ইন্সপেক্টর এর অন্যত্র বদলী জনিত বিদায়ী অনুষ্ঠান গত ২০/০৬/২০২৩ খ্রিঃ রাত্রী ১০.০০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন অত্র আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলামসহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ। অফিসার ইনচার্জ মহোদয়ের সভাপতিত্বে এসআই/কমল কিশোর ঘোষ এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অফিসার ইনচার্জ মহোদয়, পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই, এএসআই, ও বিদায়ী সংবর্ধিত অতিথিসহ ফোর্সবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক বিদায়ী বক্তব্যে বলেন, মানুষের জানমালের নিরাপত্তা বিধান ও সেবাই হলো পুলিশের কাজ। মাঠ পর্যায়ে যে সকল অফিসাররা ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে ভালো কাজ করছেন তাদেরকে পুলিশ সুপার মহোদয় নানা ভাবে পুরষ্কৃত করছেন। বিদায়ী অতিথি অফিসারদ্বয় নিষ্ঠাবান, সদালাপী কর্তব্য পরায়ন পুলিশ অফিসার ছিলেন। এলাকার মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক ছিলো এবং সবাই তাদের ভালো কাজের প্রসংশা করেছেন। তিনি পুলিশ ডিপার্টমেন্টের আইকন ও ডাইনামিক অফিসার হিসেবে বিদায়ী অফিসারদের আখ্যায়িত করেন। বিদায়ী সংবর্ধিত অফিসারদের নতুন কর্মস্থলের উত্তরোত্তর সফল্যতা কামনা এবং উপস্থিত সকলের ব্যক্তিগত ও পরিবারবর্গের সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। বক্তব্যের শেষে তিনি সকল অফিসার ও ফোর্সদেরকে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। পরিশেষে বিদায়ী অতিথিদের হাতে সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় আদিতমারী থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধিত
১। এসআই(নিঃ)/জনাব মোঃ ফরমান আলী, বদলিকৃত ইউনিট এসবি, ঢাকা,
২। এসআই(নিঃ)/জনাব মোঃ সুরুজ্জামান, বদলিকৃত ইউনিট হাতিবান্ধা থানা, লালমনিরহাট,













