
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসের ফীল্ট সুপারভাইজার শাহিনুর ইসলাম, অফিস সহকারী মীর তহিদুল ইসলাম, অফিস সহায়ক তানভীর হোসেন, প্রতিবন্ধী ও রোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মোট ৩০ জন রোগীকে ৫০ হাজার করে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।













