চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ৩১ জুলাই

0
62

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

তিন দফা সম্মেলনের তারিখ ঘোষণা দিয়ে ব্যর্থ হয়ে চতুর্থ দফায় সম্মেলনের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জুলাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, সম্মেলন সফল করতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নগর আওয়ামী লীগের পরবর্তী সভায় সম্মেলন সফল করতে উপকমিটি গঠন করা হবে।

এ বিষয়ে আ জ ম নাছির উদ্দীন জানান, ঈদের পর নগর আওয়ামী লীগের আওতাধীন কয়েকটি ইউনিট ও যেসকল ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো অনুষ্ঠিত হয়নি তা সম্পন্ন করা হবে। ইতোমধ্যে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অসমাপ্ত কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এগুলো সম্মেলনের আগের শেষ করা হবে।


চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ৩১ জুলাই

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here