ভারতীয় রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি:

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়েছে। বুধবার বিকেল ৫ টায় রাজধানীর হোটেল সোঁনারগায় এ বৈঠক শুরু হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় আসেন রামনাথ কোবিন্দ।

এর আগে, ভারতের রাষ্ট্রপতি, স্ত্রী, কন্যা ও তার সফরসঙ্গীদের বহনকারী ভারতীয় এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম তাদের স্বাগত জানান।

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে এই সফর করেছেন। বুধবার রাম নাথ কোবিন্দ রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এরপর রাষ্ট্রপতি আবদুল আয়োজিত ভোজসভায় যোগ দেবেন তিনি। একই দিন ভারতের রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও তার সাথে সাক্ষাৎ করবেন।

শুক্রবার সফরের তৃতীয় দিন, ভারতের রাষ্ট্রপতি রমনা ‘কালী মন্দির’ এর সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন। তিনি মন্দিরের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময়েও আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ভারতের রাষ্ট্রপতি।


ভারতীয় রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here