

বড়লেখা (সিলেট) প্রতিনিধি:
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, নয় মাস রক্তক্ষয়ী প্রচন্ড যুদ্ধ এবং নানা আর্ন্তজাতিক কূটোকৌশলকর পরাজীত করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা অর্জন করেসি স্বাধীনতা। আমাদের এই বিজয় আনন্দের সাথে মিশে আছে লাখো শহীদের রক্ত এবং আত্নত্যাগ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হিউম্যান রাইস সোসাটির পক্ষ থেকে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মরনে শহীদ মিনারে ফুল দিয়ে সম্মানজ্ঞাপন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন, হিউম্যান রাইস সোসাইটি মানবদিকার বড়লেখা উপজেলা শাখার সভাপতি আব্দুল মন্নান মনা, সাধারণ সম্পাদক এম শাহিন খান, সাংগঠনিক সম্পাদক হুসাইন ইকবাল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্ষর সিদ্দিক, ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল হোসেন তথ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার শাহিন, সমাজ কল্যাণ সম্পাদক রুয়েল আহমেদ এখলাস।
এসময় অতিথিবৃন্দরা বলেছেন, এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তাদের ভুলবনা, বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেইসকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় স্বাধীনতা দিবস সফল হক।













