ট্রাষ্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের ট্রাষ্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) ভোর ৬.৪০ মিনিটের সময় পতাকা উত্তলন ও মাধ্যমে বিজয় দিবস শুরু হয়।

সকাল সাড়ে নয়টায় অফিসের সামনে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন চা বাগানের বীর মুক্তিযোদ্ধা সামচাঁন চাষা ও যাদব কেউট।

পরে দীপক বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্ট সঞ্চয় ও ঋণদান সমিতির উদ্দোক্তা সোহেল কুর্মি, যুবলীগ সভাপতি রাঙা চরন সাঁওতাল,প্রেম লাল রবিদাস, ছাত্র লীগের সভাপতি কাজল বাকতি,ও সাংবাদিক অজিত রবিদাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চা বাগানের ঋণদান সমিতির উপদেষ্টা মন্ডলী দেওনারায়ন রবিদাশ, হরেন কুর্মি, শানু রায়,দীপক কুর্মি দুলাল চাষা সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে। দুপুর ১২টার দিকে সমগ্র চা বাগানে বিজয় মিছিল বের করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।


ট্রাষ্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here