ঘোড়াঘাটে ৬ জুয়ারির ১৫ দিনের কারাদণ্ড

0
295

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিনধারা গ্রামের মোহাম্মদ আলী(৩৭), আইনুল ইসলাম(৪০), তোষাই জোড়গাড়ির মেহেরুন (৩০), কালিনজিরা অহিউড়া গ্রামের ছমির উদ্দিন(৩০), ধাওয়া মাঝিয়ানের নুরুল আমিন(৩০) ও রেজওয়ান(৩১)।

বুধবার (১৯ জুলাই) ভোরে উপজেলার পালশা ইউনিয়নের অহিউড়া কালিনজিরা গ্রামের ছমির উদ্দিনের বসতবাড়ির ঘর থেকে তাদের আটক করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এরায় প্রদান করেন। আজ সকালে তাদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কতিপয় ব্যক্তি জুয়া খেলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ওই ছয় জনকে আটক করা হয়।এসময় সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে ছয়জন কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


ঘোড়াঘাটে ৬ জুয়ারির ১৫ দিনের কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here