শ্যামনগর যুব সংগঠন কোস্টল ইয়ুথ নেটওয়ার্ক এর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩

0
146

মো মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশীমাড়ি ইউনিয়নের যুব সংগঠন ‘কোস্টল ইয়ুথ নেটওয়ার্ক, টিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩। সুবজ ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস এই স্লোগানকে সামনে রেখে উপকূলীয় যুব সংগঠন কোস্টল ইয়ুথ নেটওয়ার্ক কাশীমাড়ি ইউনিয়ন ইউনিটের এর উদ্যাগে কাশীমাড়িতে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২০ই জুলাই ) সকাল ১০টায় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর উদ্যগে বিশ হাজার গাছের চারা রোপন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা উপহার দেওয়ার লক্ষে সাতক্ষীরা শ্যামনগরে কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ক্যাম্পাসে সবুজায়ন শিক্ষর্থীদের মাঝে পরিবেশ সচেতনাতা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। তারা বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করে তার মধ্যে ফলজ ও বনজ (নিম, বাদাম, জাম, বেদারুল) বৃক্ষ রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাশিমাড়ী ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, অধ্যক্ষ এস এম আব্দুল হাই অন্যান্য শিক্ষাক মন্ডলী, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর পরিচালক এস এম রাইসুল ইসলাম, আহবায়ক আলতাম হোসেন, সদস্য সচিব স্বপন দাস প্রমুখ।


শ্যামনগর যুব সংগঠন কোস্টল ইয়ুথ নেটওয়ার্ক এর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here