বুধহাটায় ব্রি-ধান ৯৮ এর নমুনা শস্য কর্তন

0
68

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উদ্যোগে ব্রি-ধান ৯৮ এর নমুনা ফসল কর্তন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১০.৩০ টায় বুধহাটা ব্লকের বুধহাটা টেকনিক্যাল কলেজ সংলগ্ন মাঠে কর্তন অনুষ্ঠান করা হয়।

রাজস্ব অর্থায়নে বুধহাটা গ্রামের মৃত মনু দাশের ছেলে নিলু দাশ ৫বিঘা জমিতে ধান চাষাবাদ করেন। যার মধ্যে ৪ বিঘা জমিতে আইটি ও ১ বিঘা অর্থাৎ ৩৩ শতক জমিতে ব্রি-ধান ৯৮ জাতের চাষ করেন। কর্তন শেষে দেখা যায় তার ক্ষেতে ব্রিধান ৯৮ অংশে ২.৫৩ মিটার ব্যাসার্ধে বর্গাকারে ক্ষেতের কাচা ধানের ওজন হয়েছে ১১.১০ কেজি। ময়েঞ্চার মিটারে আদ্রতা ছিল ২৪.৬%, ফলন হয়েছে হেক্টর প্রতি ৪.৭৫ মে.টন। এই জাতের জীবন কাল ১১২ দিন। কৃষকের ক্ষেতের ফসল দেখে পাশের কৃষকরা এই জাতের ধান চাষাবাদে আগ্রহ প্রকাশ করেছেন। নমুনা শস্য কর্তনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবির, অতিঃ উপ পরিচালক ((শস্য) ইকবাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল ইসলাম, এসএপিপিও বিল্লাল হোসেনসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও এলাকার অনেক কৃষক উপস্থিত ছিলেন।


বুধহাটায় ব্রি-ধান ৯৮ এর নমুনা শস্য কর্তন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here