আদিতমারী থানার অভিযানে মাদকদ্রব্য ৫ বোতল স্কাফ সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আদিতমারী থানার এসআই/ মোঃ সালেহুর রহমান, এসআই/ আজিজার রহমান, এএসআই/মোঃ মমিনুর রহমান ও এএসআই/ জাকির হোসেন সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী থানাধীন ০২নং ভেলাবাড়ী ইউপির পশ্চিম ভেলাবাড়ী মৌজাস্থ নয়ারহাট বাজারস্থ জনৈক মোঃ রেজাউল করিম এর কম্পিউটারের দোকানের পুর্ব পাশের গলি হইতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১. মোঃ মিন্টু মিয়া (৩৮), পিতা-মৃত- সহিদ আলী, মাতা-মোছাঃ সহিরন নেছা, সাং- পশ্চিম ভেলাবাড়ি, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এর হেফাজত হতে ০৫ (পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করেন এবং অপর দুইজন আসামী ২। মোঃ ফারুক মিয়া (৩৪), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- ভেলাবাড়ি, ৩। মোঃ লিমন মিয়া(৩৬), পিতা- জয়নাল আবেদীন, সাং- ছোট কমলাবাড়ী, উভয়ের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদ্বয় পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-১৭, তারিখ- ১৫/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৪ (ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

উদ্ধারকারী অফিসার-মোঃ সালেহুর রহমান, এসআই আজিজার রহমান, এসআই/মমিনুর রহমান, এএসআই/মোঃ জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার অভিযানে মাদকদ্রব্য ৫ বোতল স্কাফ সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles