ময়মনসিংহ গৌরীপুরে কর্মী সম্মেলনের মাধ্যমে মইলাকান্দা স্বেচ্ছাসেবক লীগের অধীনস্থ তিন কমিটি ঘোষনা

0
186

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

২২ সেপ্টেম্বর শুক্রবার কর্মী সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ গৌরীপুরে মইলাকান্দা ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা করে স্বেচ্ছাসেবক লীগ। মইলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতনের সঞ্চালনায় শ্যামগঞ্জ বাজারের মুরগী মহলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পরেই এই তিনটি ওয়ার্ডের কমিটি ঘোষনা করে।

উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শিহাব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌফিক আহম্মেদ সাগর। এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।

১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ, সভাপতি মোঃ নাঈম শেখ, সাধারণ সম্পাদক মোঃ ওয়ালী উল্লাহ ইমন, সহ-সভাপতি মোঃ কামাল ও পারভেজ আহম্মেদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনার মিয়া ও মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহসান ও মোঃ মানিক, সদস্য মোঃ রমজান, মোঃ কাওছার উদ্দিন ও মোঃ হৃদয় মিয়া।

২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ, সভাপতি ফয়সাল মাহমুদ মিলন, সাধারণ সম্পাদক মোঃ মামুন মোল্লা, সহ-সভাপতি ছোটন ফকির ও ইসহাক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ অভি ও হায়দার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক ও আশরাফুল ইসলাম আব্দুল্লাহ, সদস্য বিপুল, শাকিল ও তুহিন।

৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ, সভাপতি মোঃ নাইব আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ এরশাদ আলী ও মোঃ জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ ও মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব মিয়া ও মোঃ উজ্জল, সদস্য হাবিবুর রহমান, হালিম মিয়া ও মোঃ মোস্তাকিম মিয়া।

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুরের এমপি পুত্র তানজির আহমেদ রাজীবের দিকনির্দেশনায়, জাতীয় নির্বাচনের পূর্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের ওয়ার্ড কমিটিগুলো সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ। আগামী নির্বাচনে গৌরীপুর আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।


ময়মনসিংহ গৌরীপুরে কর্মী সম্মেলনের মাধ্যমে মইলাকান্দা স্বেচ্ছাসেবক লীগের অধীনস্থ তিন কমিটি ঘোষনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here