
মোঃ আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
রাত পোহালে আগামীকাল ২৩/৯/২০২৩ ইং তারিখে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি নির্বাচন ২০২৩-২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেখানে বিপ্লব-সোহেল পরিষদে থেকে নির্বাহী সদস্য পদে ভোট যুদ্ধ্যে লড়বেন ভেড়ামারা মেয়ে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস।
তিনি জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠের ভেড়ামারা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং জাতীয় দৈনিক জনতার কন্ঠ এর প্রকাশক ও সম্পাদক।
গতকাল ভেড়ামারায় ব্যপক প্রচারণা শেষে তিনি সবার কাছে দোয়া ও ভোট চেয়েছেন। তার জয়ের ব্যাপার তিনি আশাবাদী বলে জানিয়েছেন। তিনি জয়ী হলে সাংবাদিক দের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।













