
মোঃ আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ডাকবাংলো সংলগ্ন দলীয় কার্যালয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।
উক্ত অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা,যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান মাস্টারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা পৌর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মওলানা আল আমিন ও হাফেজ ফয়জুল আজিজ।