শ্যামগঞ্জ ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেস্ট আয়োজন করা হয়েছে

0
53

মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

খাদেমুল উম্মা ফাউন্ডেশন এর উদ্যোগে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্যামগঞ্জ বাজার গোহালাকান্দা ঈদগায় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল  ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছে। ১০জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তার মধ্যে ছিলেন ডাক্তার হাফেজ এম সোলেমান,নিউরো বিশেষজ্ঞ ডাক্তার মুখলিকা পাল গাইনী গর্ভবতী প্রাসুতী ও স্ত্রী  রোগের চিকিৎসক। ডাক্তার মোঃ রুহুল আমিন রাফিন, মেডিসিন ও গ্যাস্ট্রিক লিভার। বিশেষ বিশেষজ্ঞ জুবাইল জার্জিস,পেইন মেডিসিন ব্যাথা।  চিকিৎসা ডাক্তার মোঃ খালিদ সাইফুল্লাহ  শ্বাসকষ্ট ও হাড় চর্ম জন চিকিৎসক। ডাক্তার: মাসুদ রায়হান, ডাইবেটিস মা ও শিশু ভক্ষব্যাধি।ডাক্তার মোহাম্মদ এসএম মোশারফ চক্ষু বিশেষজ্ঞ  মো: মারুফ বিল্লাহ ডেন্টিস্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আরবি প্রভাষক মাওলানা কেএম জয়নুল আবেদিন সাহেব, শ্যামগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ বণিক, শ্যামগঞ্জ বাজার নির্মাণ সামগ্রী ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুর রহমান মুকুল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরণ বণিক সন্টি, বিশিষ্ট ব্যবসায়ী রাজু সরকার, জাতীয় পার্টির রাজনৈতিক ব্যক্তি কেরামত উল্লাহ, রাজনীতি ব্যক্তি আব্দুল রশিদ, ওমর ফারুক ফুল মিয়া, জায়রিয়া জনতা ব্যাংকে ম্যানেজার মুসা আল সাবির, কাজলা দাখিল মাদ্রাসায় প্রিন্সিপাল লুফতুর রহমান, শ্যামগঞ্জ বাজারে ব্যবসায়ী মুজিবুর রহমান মানিক, ভাই ভাই ওয়ার্কশপ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মো:রাশেদুল ইসলাম, গোহালাকান্দা মাদ্রাসা মুহতামিম মাওলানা আব্দুল কাদির।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১হাজার ব্যক্তিকে বিনামূল্য চিকিৎসা দেওয়া হয়েছে। আত্মিকভাবে অসচ্ছল, হতদরিদ্র, রোগীদের মধ্যে মেডিসিন বিনামূল্যে প্রদান করেন পপুলার ওষুধ কোম্পানির প্রতিনিধি সঞ্জীব সাহা পার্থ।


শ্যামগঞ্জ ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেস্ট আয়োজন করা হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here