পটুয়াখালীর দুমকীতে ৭ লক্ষ ১৫ হাজার টাকার অবৈধ জাল জব্দ

0
40

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত সাত লক্ষাধিক টাকার চায়না দোয়ারী, বেহুন্ডি ও স্লুইস জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১১অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দুমকী উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান এর নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে সাত লক্ষ পনের হাজার টাকা মূল্যের দেশীয় প্রজাতির মাছ নিধনে ব্যবহৃত জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর নির্দেশে দুমকী থানা পুলিশ টিমের সহায়তায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে লেবুখালী, আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের খাল,বিল ও নদী থেকে ৪৬টি চায়না দুয়ারী, ১৬টি বেহুন্তি ও ১১টি স্লুইস জাল জব্দ করা হয়।


পটুয়াখালীর দুমকীতে ৭ লক্ষ ১৫ হাজার টাকার অবৈধ জাল জব্দ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here