ঋণ ও পারিবারিক অশান্তি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে ব্যক্তির মৃত্যু

0
30

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দিপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আব্দুর রশিদ (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ বন্দিপুর গ্রামের মৃত আফসার গাজীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। মঙ্গলবার ফজরের নামাজের পর পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যান। কিছুক্ষণ পর স্বজনরা সেখানে একটি গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে এশার নামাজের পর জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আব্দুর রশিদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


ঋণ ও পারিবারিক অশান্তি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে ব্যক্তির মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here