
সবুজ ইসলাম তুষার,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি বাসের ধাক্কায় নারীসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
গুরুতর অবস্থায় ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে চেলেরঘাট ময়শাল বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বিকল হওয়া আরেকটি বাসের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দাঁড়িয়ে থাকা চার পোশাককর্মী।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের অনেকের অবস্থায় গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পার
ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে।













