খোকসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
73

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় খোকসা কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির কমিটির আয়োজনে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি প্রতাপ আদিত্যর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এই সময় উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ, খোকসা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাধব শর্মা, সাধারণ সম্পাদক নারায়ণ মালাকারসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।


খোকসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here