দুমকীতে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
54

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে ৫২ তম জাতীয় সমবায় দিবসে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়মে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ অলিউল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক দুমকী শাখার ব্যবস্হাপক মোঃ আল আমিন, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হুসাইন আহমেদ কবির হাওলাদার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


দুমকীতে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here