
মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষি বান্ধব বলেই কৃষি সামগ্রীর জন্য জীবন দিতে হয় না। কৃষকের দোরগোড়ায় সরকার প্রদত্ত সুফল পৌঁছে দেওয়া হয়। শেখ হাসিনার দূরদর্শিতায় কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে।
লালমোহনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম,ভুট্টা, বোরো (উফসী এবং হাইব্রিড) ও তেল ফশলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় প্রায় ৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
বুধবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় লালমোহন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রশারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু হাসনাইন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন হাওলাদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন কৃষককে এক কেজি সরিষা, ২ কেজি ভুট্টা, ২০ কেজি গম,১ কেজি সুর্যমুখী, ৮ কেজি খেশারি, ১০ কেজি বাদাম, ৫ কেজি মুগ,৮ কেজি সয়াবিন ও ২ কেজি হাইব্রীড ধান এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি স্যার বিতরন করা হয়।













