
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
চালবো মোরা একসাথে জয় করবো মানবতাকে, এই শ্লোগান কে সামনে রেখে একের পর এক মানবতার কাজ করে যাচ্ছেন দক্ষিণ চট্টলার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কুতুপালং বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ।
তারই দ্বারাবাহিকতায় আজ ১৫ নবেম্বর রোজ বুধবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাদ্বীন উত্তর ঘুমধুম বৌদ্ধ ধর্মের গবেষণা ও ধ্যান কেন্দ্রে অর্থাৎ (উত্তর ঘুমধুম শীল পাড়া বৌদ্ধ শ্বশান) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মহান অষ্টপরিষ্কারসহ সংঘ দান ও সদ্ধর্ম আলোচনা সভা।
এতে অনুষ্ঠানে একই সাথে একজন এইচএসসি প্রথম বর্ষের অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ধ্যান কেন্দ্রের পরিচালক ভদন্ত ধর্মানন্দ থের। অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সধর্ম দেশনা প্রদান করেন বান্দরবান থেকে আগত ভদন্ত করুনাইন্দিয় ভিক্ষু, বক্ষবংশ ভিক্ষু, পাঞাছারা ভিক্ষুসহ আরো পুজনীয় প্রজ্ঞা পন্ডিত ভিক্ষুগন। অনুষ্ঠানে ও পূর্ণার্থীগন সহ অত্র সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সু,সম্পন্ন ও সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠান সমাপ্তি হওয়ার আগে কুতুপালং বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি বাবু হিরণ বড়ুয়া রকি, সাধারণ সম্পাদক বাবু রকসি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু সুকেল বড়ুয়া, সদস্য বাবু রিমন বড়ুয়া’সহ সকল সদস্যগন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল কে অত্র সংগঠনের পাশে থাকার অনুরোদ করেন।
সেই সাথে উক্ত অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন অত্র সংগঠনের প্রবাসরত সম্মানিত পৃষ্ঠপোষক বাবু রপন বড়ুয়া (দক্ষিণ কোরিয়া প্রবাসী), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবু রোমান বড়ুয়া (মালোশিয়া প্রবাসী), সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবু তুষার বড়ুয়া সহ প্রবাসরত সকল সদস্য বৃন্দ।