ভোলার লালমোহনে প্রবাসীর পরিবারের উপর হামলা মারপিট আহত ১

0
185

বিশেষ প্রতিনিধি ভোলার

ভোলার লালমোহনে প্রবাসীর পরিবারের উপর হামলা মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের কুন্ডের হাওলা ৭নং ওয়ার্ডে গত ২২ নভেম্বর সন্ধা আনুমানিক ৬ টার সময় এ ঘটনা ঘটে।

জানাযায়, কুন্ডের হাওলা ৭ নং ওয়ার্ডের কবির মাঝি গত দেড় বছর আগে বিদেশ যান, বাড়িতে তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। কবির মাঝির সাথে তার সহদর ভাইর আঃ মালেকের সাথে টাকা লেনদেন পাওনা দেনা রয়েছে।

কবির মাঝির ভাই মালেকও বিদেশে থাকে তারা সেখানের দেনা পাওনার হিসাব না করে দীর্ঘ দিন যাবৎ কবিরে স্ত্রী হোসনেয়ারা ও তার মাসুম বাচ্চাদে উপর অত্যচার অবিচার চালিয়ে আসছে বলে জানান হোসনেয়ারা বেগম।

তিনি আরো জানান, গত কিছুদি আগে সুরমা বাদী হয়ে কবির ও হোসনেয়ারা বেগমকে বিবাদী করে ভোলা কোর্টে একটি মামলা দায়ের করেন সে মামলায় হোসনেয়ারা কোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতে আসলে ঘটনার দিন সন্ধায় তার নিজ বাড়িতে এসে তাকে হুমকিধামকি দিয়ে প্রকাশ্য লোকালয়ে ব্যপক মারপিট করে বাচ্চু, আইয়ুব, পাহিমা, সুরমা পরে আহত হোসনেয়ারার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় অভিযুক্ত প্রতিপক্ষের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আহত হোসনেয়ারা এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন।


ভোলার লালমোহনে প্রবাসীর পরিবারের উপর হামলা মারপিট আহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here