শান্তকে ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় কাউন্সিলর বাবুর আনন্দ মিছিল

0
421

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সুযোগ্য পুত্র মোহিত উর রহমান শান্তকে ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিশাল আনন্দ মিছিল আয়োজন করেন সাব্বির ইউনুস বাবু।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবুর নেতৃত্বে নগরীর সুতিয়াখালী অঞ্চলে ২৬ নভেম্বর ২০২৩ ইং রোজ রবিবার এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আনন্দ মিছিলে সাব্বির ইউনুস বাবু বলেন, এই মূহুর্তে খবর এলো, শান্ত ভাই নৌকা পেলো। শান্ত ভাইকে নৌকা মার্কায় মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে আমরা সদরবাসী কৃতজ্ঞ। আমরা উনার এই আস্থাকে শক্তিতে পরিণত করে সদর আসনে বিপুল ভোটে নৌকার জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

ময়মনসিংহ সদরের মানুষের প্রাণের দাবী ছিলো নৌকায় ভোট দেওয়া। আর তাদের প্রথম পছন্দ ছিলো মোহিত উর রহমান শান্ত। সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে এই আসনের জনগণের সাথে আত্মার সম্পর্ক ছিলো। বাবার রাজনৈতিক অনুপেরণায় এই অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে মতিউর রহমানের সুযোগ্য পুত্র মোহিত উর রহমান শান্ত। জনগণের কাছে তিনি সবসময়ই সাদামাটা হাস্যউজ্জল মানুষ হিসেবেই পরিচিত।

শেখ হাসিনাকে আবার পুনরায় নির্বাচিত করতে এই আসনকে আওয়ামী লীগকে উপহার দিতে চান এই অঞ্চলের মানুষ। জনগণের আশা সদরের বিপুল ভোটে নৌকার জয় দেখাবে তারা। আর সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং উপলক্ষে ৩০০ আসনে এক যুগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


শান্তকে ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় কাউন্সিলর বাবুর আনন্দ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here