দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী আহত

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল শেষে পটুয়াখালীতে আনন্দ মিছিলে যাওয়ার পথে পিকআপ উল্টে ছাত্রলীগের প্রায় ২০নেতা কর্মী আহত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় দুমকির লালখা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন রোমান (১৭), রাহাত (২০) নাঈম (১৮), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), কাদের (১৬), শাকিব (২২), রুম্মান (১৭), তামিম (২০), আরাফাত (২০), আবু নাঈম (১৮), রাব্বি (১৮) আহত সকলে দুমকি এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। গুরুতর আহত রোমান, রনি, পারভেজ, কাদের ও তামিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী আহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles