ফরিদপুরে কলেজছাত্র সৌরভ হত্যার বিচারের দাবি

0
176

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর কলেজছাত্র সৌরভ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। সোমবার সরকারি নগরকান্দা কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা সৌরভ হত্যার সাথে জড়িত খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, ফারুক হোসেন, গোলাম মাহমুদ, তাপস সিকদার, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, পারভীন, সোনিয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগমসহ কয়েক শত শিক্ষার্থী অংশ নেয়।


ফরিদপুরে কলেজছাত্র সৌরভ হত্যার বিচারের দাবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here