নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফল হকের বিদায় এবং অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর যোগদান

0
219

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

অদ্য ১১/১২/২০২৩ ইং তারিখ দুপুরে নেত্রকোনা মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম (পিপিএম) এর যোগদান এবং বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ০৮ মাস অফিসার ইনচার্জ হিসেবে অত্র থানা পরিচালনা করেন জনাব মোহাম্মদ লুৎফুল হক।

ভালো কাজের স্বীকৃতিস্বরুপ তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হন। বিদায়কালে তিনি বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এদিকে নবাগত অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম (পিপিএম) সকলকে পাশে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে নেত্রকোনা মডেল থানা এলাকাকে অপরাধমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফল হকের বিদায় এবং অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর যোগদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here