
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
ধেয়ে আসছে শীত নতুন গরম পোশাকের জন্য অপেক্ষায় রয়েছে কতোজন তার তালিকা হয়তো অজানাই রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়ার কুমারখালীতে ডাক্তার মোহাম্মদ ইছা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চালু করেছেন।১২ ডিসেম্বর কুমারখালীর হাজী কিয়ামত আলী বিশ্বাস-গেদিরন নেছা বালিকা এতিমখানায় উন্নত মানের নতুন সোয়েটার বিতরণ করা হয়। ৪০ জনের মধ্যে এই পোষাক বিতরণ করা হয়েছে সোমবার বেলা সাড়ে ১১ টায়।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান মধু,মোহাম্মদ ইছা ফাউন্ডেশনের পক্ষে আইনুন নাহার, শারমিন সুলতানা উর্মি জাকিয়া আক্তার ইতু, কাঙাল হরিনাথ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহিন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য এম এ ওহাব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য সাকিব আল হাসান, হাজী কিয়ামত আলী বিশ্বাস -গেদিরন নেছা বালিকা এতিমখানার সমন্বয়নকারী মোঃ আশরাফুল আলম হিরো প্রমুখ।
মানবিক কাজে নিয়োজিত মোহাম্মদ ইছা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করেছেন উপকার পাওয়া শিশুরা।
ইছা ফাউন্ডেশনের পক্ষে আইনুন নাহার বলেন পর্যায়ক্রমে আরো শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।













