তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মূল শক্তি – এমপি শাওন

0
80

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকার ফের রাষ্ট্র ক্ষমতায় আসবে।

সোমবার সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের আস্থার প্রতীক। তিনি বিশ্বের অনেক রাষ্ট্রের কাছেই এখন অনুকরণীয়।

এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,বদরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ মেলকার, বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সানাউল্লা মাষ্টারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মূল শক্তি – এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here