ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার গণজোয়ার

0
214

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সোমনাথ সাহার “ট্রাক প্রতীকের “গণ জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা বলছেন, গৌরীপুর উপজেলা আওয়ীমীলীগ এর সাধারন সম্পাদক সোমনাথ সাহা এবং তার নেতা কর্মীরা বিরামহীনভাবে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর গণসংযোগ ও নির্বাচনি সভায় দেখা যাচ্ছে সর্বস্তরের জনতার ঢল। বিশেষ করে আয়োজিত পথসভা গুলোতে লক্ষ্য করা যাচ্ছে নারী ভোটারদের নজরকাড়া উপস্থিতি।

হেভিওয়েট এ প্রার্থী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নির্বাচনি সভা করে যাচ্ছেন তার দল বল নিয়ে। এসময় জনপ্রিয় এ নেতাকে শুভেচ্ছা
জানিয়ে” ট্রাক মার্কার স্লোগানে মুখর করে তোলে সমবেত জনতা।

গণসংযোগে জনপ্রিয় নেতা সোমনাথ সাহাকে কাছে পেয়ে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দিয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে ট্রাককে জয়ী করার আহ্বান জানান। উপজেলা আওয়ীমীলীগ এর সাধারন সম্পাদক সোমনাথ সাহা এমপি প্রার্থী হওয়ায় গৌরী পুর আসনে ভোটের হিসাব পাল্টে গেছে। ক্লিন ইমেজ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতায় সোমনাথ সাহা ট্রাক প্রতীক নিয়ে, নৌকা সহ সকল অপর প্রার্থীদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। সব জায়গায় রব উঠেছে ট্রাকের জয় জয়কার। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি ও ব্যবসা করার সুবাদে উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের কল্যাণে বহুমুখী কাজ করে আসছেন। সোমনাথ সাহার এসব জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা এখন গোটা উপজেলার লাখো মানুষের মুখে মুখে। সোমনাথ সাহার ইতিবাচক কর্মকাণ্ডের ফলে ট্রাক মার্কার পক্ষে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে তৈরি হয়েছে ব্যাপক গণজোয়ার। আগামী ৭ জানুয়ারি সোমনাথের বিজয়ের লক্ষে প্রতিদিনই সোমনাথের পক্ষে হাজারো মানুষ ট্রাক মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত করছে গৌরীপুর। যতদিন যাচ্ছে ততই ট্রাকের গণ জোয়ার বাড়ছে।


ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার গণজোয়ার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here