নড়াইলে ২২০ পিস ইয়াবাসহ আটক ১

0
54

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবাসহ মো. রাজিব শেখ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চর-মল্লিকপুর গ্রাম থেকে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো.রাজিব শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর-ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপু মিত্র ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে রাজিব শেখ নামে ওই ব্যক্তিকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

ওসি মো. ছাব্বিরুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নড়াইলে ২২০ পিস ইয়াবাসহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here