নেত্রকোনার পূর্বধলায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

0
67

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলায় হিরিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৯ বছর চাকুরীর পর প্রধান শিক্ষক নার্গিস আক্তার’র বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) হিরিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিদাতা হাজী আব্দুল মালেক তালুকদার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওয়াহেদুজ্জামান আজাদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার আক্তার খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা শাখার সভাপতি মো. ফজলুল হক বাবুল, শিক্ষক প্রতিনিধি রুহুল আমীন, সাবেক সভাপতি জাকির আহম্মদ খান কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি পূর্বধলা শাখার সভাপতি মো. খোদাদাদ শাহ ফকির, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুল আলম, আতকাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নয়ন মিয়া প্রমুখ।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ২৯ বছর শিক্ষকতা করেছেন। তিনি হিরিভিটা কমিউনিটি স্কুলে ৫শ টাকা বেতনে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে সরকারীকরণ করা হয়। টিন ও ভাঙ্গা বেড়ায় স্কুল পরিচালিত হতো। বর্তমানে সুন্দর অবকাঠামো বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় নতুন ভবন হওয়ার ৭ দিনের পর চাকুরী হতে অবসর নিতে হচ্ছে। ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নীত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তারকে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


নেত্রকোনার পূর্বধলায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here