পঞ্চগড়ের তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালন

0
87

মো:শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে তেতুলিয়া হাইওয়ে থানার পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তেতুলিয়া উপজেলা প্রশাসন জনাব মোঃ ফজলে রাব্বী ও তেতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন এর নেতৃত্বে অর্ধ-শতাধিক মানুষের অংশগ্রহণে হাইওয়ে থানার সামনে থেকে একটি র‌্যালী বের হয়।

এসময়ে গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট, প্রশিক্ষণ কর্মশালা, যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যালো এইচপি অ্যাপস ডাউনলোড করা সহ দিনব্যাপী কার্যক্রম ও খাবার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তেতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ চলছে। এটি গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা। মহাসড়কে যাতে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সেই লক্ষ্যে চালক, হেল্পার, মালিক ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।


পঞ্চগড়ের তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here