নড়াইলে অবৈধ ভাবে রেল প্রজেক্টের লোহার মালামাল ও ট্রাক সহ ভাংড়ি ব্যবসায়ী উজ্জ্বল আটক 

0
101

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্ৰামের বাবু মিয়ার ছেলে মেহেদী হাসান উজ্জ্বল কে রাত ৩ টার সময় বসুপটি গ্ৰাম থেকে যশোর-ট ১১-৩১৮৪ নং ট্রাক ভর্তি রেল প্রজেক্টের অবৈধ লোহার মালামাল সহ উজ্জ্বল কে লোহাগড়া থানা পুলিশ আটক করে।

জানা গেছে গত ০৩ /০৩/২০২৪ ইং তারিখ রাত ৩ টার সময় কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে রেল প্রজেক্টের লোহার মালামাল সহ ভাংড়ি ব্যবসায়ী উজ্জ্বল কে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

ভাংড়ি ব্যবসায়ী উজ্জ্বল সে দীর্ঘ দিন ধরে রেল প্রজেক্টের চুরাই মালামাল কেনা বেচা করে আসছে। এলাকাবাসীরা বলেন ভাংড়ি ব্যবসায়ীদের জন্য চোর বেড়ে গেছে, এদের শক্ত হস্তে দমন করা প্রয়োজন।

উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এক ট্রাক লোহার মালামাল ভর্তি ট্রাক সহ ভাংড়ি ব্যবসায়ী উজ্জ্বল কে আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নড়াইলে অবৈধ ভাবে রেল প্রজেক্টের লোহার মালামাল ও ট্রাক সহ ভাংড়ি ব্যবসায়ী উজ্জ্বল আটক 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here