
জসিম মাতাব্বর বিশেষ প্রতিনিধি ভোলা
রাজনীতির পাশাপাশি একজন সৎ সাহসী যুদ্ধা সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত। ইতোমধ্যে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বাজার গঞ্জে আলোচনা করে যাচ্ছেন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে (সম্ভাব্য) প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সব প্রার্থীকে নিয়ে চলছে আলোচনা, তবে আলোচনার শীর্ষে রয়েছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব জাকির হোসেন পঞ্চায়েত তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছেন তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান ও মাননীয় এমপি মহোদয়ের বিশ্বাস কর্মী নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন।
এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে। অন্যান্য প্রার্থীদের ন্যায় প্রচার প্রচারণায় পিছিয়ে নেই জাকির পঞ্চায়েত তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন অন্যদিকে সাধারণ মানুষের গুঞ্জন শোনা যাচ্ছে লালমোহনের মানুষ বলাবলি করেন লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে ভোটারদের সমর্থন দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান-ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন জাকির পঞ্চায়েত এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের মতে, আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে আওয়ামীলীগ রাজনীতিতে আসা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছেন মসজিদ মাদ্রাসা বিভিন্ন ওয়াজ মাহফিলপাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও হিন্দু সম্প্রদায়ের পূজাসহ সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন রাজনৈতিক নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির পঞ্চায়েত জানান, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে লালমোহন উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে উপজেলার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সদর উপজেলাকে একটি’স্মার্ট উপজেলা হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন












